বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোরে চুরি! অজ্ঞান করে ৮০ হাজার টাকা ও ২৮ ভরি স্বর্ণালংকার লুট, বৃদ্ধা হাসপাতালে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক যশোর:যশোর কোতোয়ালী মডেল থানার ধোপাখোলা গ্রামে এক বাসায় ঢুকে বৃদ্ধাকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে অজ্ঞাত চোরের দল। এ ঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবারটিতে চরম আতঙ্ক বিরাজ করছে।

কোতোয়ালী মডেল থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ধোপাখোলা গ্রামের ২ তলা বিশিষ্ট একটি ফ্ল্যাটে এ চুরির ঘটনা ঘটে। ফ্ল্যাটের নিচতলায় বসবাস করেন মোঃ আব্দুল কাদেরের মা হামিদা বেগম (৬৫) ও ছোট ভাই মোস্তাফিজুর রহমান। ওপরতলায় থাকেন আব্দুল কাদের নিজে।

অভিযোগে আব্দুল কাদের জানান, ঘটনার সময় তিনি ও তার ভাই ঢাকায় ছিলেন। চোরেরা প্রথমে ফ্ল্যাটের নিচতলা ও পরে ওপরতলায় প্রবেশ করে বিভিন্ন স্থান তল্লাশি করে। এ সময় তারা নগদ আনুমানিক ৮০,০০০ টাকা এবং ২৮ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

পরদিন ১১ আগস্ট সকাল ৭টা ৩০ মিনিটে বাসার কাজের মেয়ে এসে দরজা খুলতে গেলে হামিদা বেগম দরজা খুলে দেন। দরজা খোলার পরপরই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বিষয়টি দেখে কাজের মেয়ে পরিবারের অন্য সদস্যদের জানায়। পরে এসে পরিবারের লোকজন বাসার বিভিন্ন স্থানে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।

চিকিৎসকের বরাতে অভিযোগে উল্লেখ করা হয়, চোরেরা কোনো বিষাক্ত বা অজ্ঞাত পদার্থ ব্যবহার করে হামিদা বেগমকে অজ্ঞান করে থাকতে পারে। বর্তমানে তিনি অসুস্থ ও দুর্বল অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে বলে জিডিতে উল্লেখ করেন আব্দুল কাদের। তিনি চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews