বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে চুরি! অজ্ঞান করে ৮০ হাজার টাকা ও ২৮ ভরি স্বর্ণালংকার লুট, বৃদ্ধা হাসপাতালে চোরের আবার বড় গলাঃ ‎আ’লীগ নেতার নির্বাচনে ১০ লাখ খরচ করা সমীর এখনো বেপরোয়া! মাদ্রাসার ছাত্রীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে আল মামুন ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত ৫১ লাখের খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ৩০০ গাছের বদলে মিলল ৯৫টি পটুয়াখালীতে ১২ মামলার আসামি পেশাদার মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু যশোরে সাংবাদিক সন্তানদের কৃতিত্ব কেশবপুরের ঐতিহ্য কালোমুখ হনুমান আজ অস্তিত্ব সংকটে, টিকে থাকতে প্রয়োজন নিরাপদ আবাস ও খাদ্য ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

মাদ্রাসার ছাত্রীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে আল মামুন ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাদিয়াটোলা গ্রামের দাউদ কওমী মহিলা মাদ্রাসার ছাত্রীদের প্রশিক্ষণের জন্য একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।

খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় এবং আল মামুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মঙ্গলবার দুপুরে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে সেলাই মেশিনটি হস্তান্তর করা হয়।

সেলাই মেশিন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সহ-সভাপতি পাপ্পু জামান, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, দপ্তর সম্পাদক রুবেল তরফদার, সদস্য খায়রুল বাসার সুজন, তৌফিকুর রহমান সোহেল, মোহাম্মদ ওয়াসিমসহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

এ সময় আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, “মহিলা মাদ্রাসায় নারীরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করছেন। এর পাশাপাশি তারা সেলাইসহ বিভিন্ন হাতের কাজ শিখে যেন নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে আল মামুন ফাউন্ডেশন ভবিষ্যতেও কাজ করে যাবে।”

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার পাশাপাশি কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে মাদ্রাসার ছাত্রীরা ভবিষ্যতে নিজেদের ও পরিবারের জন্য আয়ের সুযোগ সৃষ্টি করতে পারবেন। এ লক্ষ্যেই প্রশিক্ষণের কাজে ব্যবহারের জন্য মাদ্রাসাটিতে সেলাই মেশিনটি প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews