বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে চুরি! অজ্ঞান করে ৮০ হাজার টাকা ও ২৮ ভরি স্বর্ণালংকার লুট, বৃদ্ধা হাসপাতালে চোরের আবার বড় গলাঃ ‎আ’লীগ নেতার নির্বাচনে ১০ লাখ খরচ করা সমীর এখনো বেপরোয়া! মাদ্রাসার ছাত্রীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে আল মামুন ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত ৫১ লাখের খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ৩০০ গাছের বদলে মিলল ৯৫টি পটুয়াখালীতে ১২ মামলার আসামি পেশাদার মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু যশোরে সাংবাদিক সন্তানদের কৃতিত্ব কেশবপুরের ঐতিহ্য কালোমুখ হনুমান আজ অস্তিত্ব সংকটে, টিকে থাকতে প্রয়োজন নিরাপদ আবাস ও খাদ্য ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর: ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠান মঙ্গলবার (১১ আগস্ট) যশোর প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

​সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আলহাজ এইচ এম মহসিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে। দেশে বারবার রক্তক্ষয়ী আন্দোলন হলেও কাঙ্ক্ষিত মুক্তি মেলেনি, কারণ প্রতিটি পরিবর্তনের পর পুরাতন বন্দোবস্তে দেশ চালানো হয়। জুলাই অভ্যুত্থানের পরও একই ঘটনার পুনরাবৃত্তি চলছে, যা আগামীতে আর হতে দেওয়া হবে না।” দেশের সর্বস্তরে পরিশুদ্ধ ও সৎ চিন্তাধারার মানুষকে নেতৃত্বে আনার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) প্রভাষক মো. আব্দুল জলিল। তিনি আগামী স্থানীয় নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান জানান এবং অন্যায়-অপরাধের বিরুদ্ধে জুলাই চেতনা ধারণ করার তাগিদ দেন।
​অনুষ্ঠানে যশোর জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করে নবনির্বাচিতদের শপথ গ্রহণ করানো হয় এবং পরিচিতি পর্ব সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews