বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

পটুয়াখালীতে ১২ মামলার আসামি পেশাদার মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;পটুয়াখালী : পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১২টি মাদক মামলার এজাহারভুক্ত পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলম মাতবরকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।

পটুয়াখালী জেলা পুলিশের পক্ষে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ আগস্ট ২০২৬ রাত ১টা ১০ মিনিটের দিকে পটুয়াখালী সদর থানাধীন পৌরসভার ৬নং ওয়ার্ডের চরপাড়া স্বনির্ভর রোড এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা। এ সময় একটি প্লাস্টিকের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম: মোঃ শাহ আলম মাতবর, ৫২
ঠিকানা: পটুয়াখালী সদর থানা, জেলা-পটুয়াখালী জব্দকৃত আলামত: ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

পুলিশ জানায়, আটকের পর শাহ আলম মাতবর নিজের নাম-ঠিকানা স্বীকার করেন এবং তার কাছে থাকা ৫০ পিস ইয়াবা নিজ হাতে বের করে দেন। উপস্থিত সাক্ষীদের সামনে তা জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, শাহ আলম মাতবর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে ইতোপূর্বে ১২টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলা নং-২১, তারিখ ১১-০৮-২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশ ও ডিবি নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক ব্যবসার সাথে জড়িত যে কাউকেই চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews