বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯৭ বোতল কাশির সিরাপসহ ১ জন আটক

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক (যশোর), ১০ আগস্ট ২০২৬: বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস অভিযানে ৯৭ বোতল অবৈধ মাদকদ্রব্য WINCEREX COUGH SYRUP সহ ১ জনকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ১০ আগস্ট ২০২৬ ইং তারিখ ভোর ০৪:৫০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানার এএসআই মোঃ সবুজ আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম থানাধীন ভবেরবেড় গ্রামে অভিযান পরিচালনা করে।

এসময় ভবেরবেড় গ্রামস্থ জনৈক মোঃ আওয়াল (৪৫) এর বাড়ীর গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে ১টি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় সর্বমোট ৯৭ বোতল WINCEREX COUGH SYRUP উদ্ধার করা হয়। এসময় ব্যাগের মালিক মোঃ সুজন মোড়লকে আটক করা হয়।

আটককৃতের নাম ও ঠিকানা নাম:মোঃ সুজন মোড়ল (৩১) পিতা: মৃত শফি মোড়ল,সাং: ভবেরবেড় (পশ্চিমপাড়া), থানা:বেনাপোল পোর্ট, জেলা: যশোর

আটকৃত আসামীকে ১০ আগস্ট ২০২৬ ইং তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বেনাপোল পোর্ট থানা পুলিশ নিশ্চিত করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews