সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯৭ বোতল কাশির সিরাপসহ ১ জন আটক ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ৭ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত যশোরে নজরুল ইসলামকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা মানবিক বিভাগ থেকে সাফল্য: বিসিএস ক্যাডার হয়ে দেশসেবার স্বপ্ন যশোর শিক্ষা বোর্ড স্কুলের শিক্ষার্থী মুমুর ১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা জাতীয় পার্টি যশোর জেলার নতুন কমিটি অনুমোদিত: সদস্য সংখ্যা বেড়ে ৭১ প্রথমবার নৌযান শুমারি, তালিকায় ২ লাখ ৪৪ হাজার ৮০৮ নৌযান ১৫ বছর সংস্কারহীন সড়ক, কাদায় দুর্ভোগ—নিজ অর্থে মাটি ভরাট করে দিলেন জিন্নাত আলী ভূঁইয়া ভাঙ্গায় পল্লী সঞ্চয় ব্যাংকে অনিয়মের অভিযোগ ভূয়া ঋণ দেখিয়ে অর্থ আত্মসাৎ, কিস্তির টাকা নিয়েও জালিয়াতির অভিযোগ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন;গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত গোপালগঞ্জে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ৬৪ জনের পরিবার এবং আহত ১০ জনসহ মোট ৭৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩ কোটি ৪৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আজ সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্য ও আহত ব্যক্তিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
বিআরটিএ গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান। এ সময় বিআরটিএ গোপালগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিন) মো. হাবিবুর রহমানসহ জেলা প্রশাসন ও বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিদের হাতে ৫ লাখ, ৩ লাখ ও ১ লাখ টাকা করে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা বলেন, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ হওয়ার নয়। তবে দীর্ঘদিন পর সরকারের এই আর্থিক সহায়তা তাঁদের কঠিন সময়ে কিছুটা স্বস্তি দেবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়ার ধারাবাহিকতার অংশ হিসেবে গোপালগঞ্জে এবার ৭৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোট ৩ কোটি ৪৬ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews