বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোর জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং আধুনিকায়নসহ ৩ দফা দাবি

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

_রেলের ডিজির কাছে লিখিত আবেদন ‘বৃহত্তর যশোরবাসী’র_

যশোর প্রতিনিধি:দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন যশোরের যাত্রীসেবা উন্নয়নে ৩ দফা দাবি জানিয়েছে যশোরবাসী। দাবিগুলো হলো — যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এরিয়ার আধুনিকায়ন এবং ২ নম্বর প্লাটফর্মে ছাউনি নির্মাণ।

শনিবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনপত্রটি যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টারের মাধ্যমে পাঠানো হয়।

আবেদনে বলা হয়, যশোর জংশন দিয়ে রাজধানী ঢাকা, রাজশাহী, উত্তরাঞ্চল, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন গন্তব্যের ট্রেন চলাচল করে। পাশাপাশি বেনাপোল ও কলকাতা থেকে আসা যাত্রীদের ঢাকাসহ অন্যান্য জেলায় যাতায়াতের ক্ষেত্রেও এই জংশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কিন্তু বর্তমানে জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এলাকার অবস্থা অত্যন্ত নাজুক। ২ নম্বর প্লাটফর্মে পর্যাপ্ত ছাউনি না থাকায় রোদ-বৃষ্টিতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আন্দোলন কমিটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে ‘প্রবতী’ এক্সপ্রেস ট্রেন চালুসহ মোট পাঁচ দফা দাবিতে তারা আন্দোলন করে আসছেন। এর মধ্যে যাত্রীসেবা সংশ্লিষ্ট তিনটি দাবি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে এর আগেও দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল বলে তারা উল্লেখ করেন।

আবেদনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্বাক্ষর করেছেন আন্দোলন কমিটির আহ্বায়ক মো. কাওসার আলী এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন।

নেতৃবৃন্দ বলেন, “যশোর জংশন শুধু একটি স্টেশন নয়, এটি বৃহত্তর যশোরসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। যাত্রীদের ন্যূনতম সুবিধা নিশ্চিত করতে অবিলম্বে বিশ্রামাগার, পার্কিং ও প্লাটফর্মের ছাউনির কাজ শুরু করা প্রয়োজন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews