বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি যশোরের শালিয়াটে জোরপূর্বক বৃদ্ধ মা ও দুইবোনের সম্পত্তি দখল করে নিয়েছে পাঁচভাই ভাঙ্গায় রসুন দেখতে গিয়ে মাচা থেকে পড়ে কিশোরের মৃত্যু সবুজ বার্তা থেকে অপরাধ দমন: ঝিনাইদহে ডিআইজির বহুমাত্রিক কর্মসূচি ভাঙ্গায় র‌্যাবের বিশেষ অভিযান: ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক মণিরামপুরে ৪দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন ‎শিশু ধর্ষণ চেষ্টাঃ ‎মণিরামপুরে অভিযুক্ত ছেলেকে পুলিশে দিতে সহযোগিতা করলেন বাবা ! যশোরে অসহায় তবিউরের বাড়িতে টিউবওয়েল স্থাপন করল আল মামুন ফাউন্ডেশন গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আলোচিত দুই মামার তদন্তে ঘটনাস্থলে পুলিশ সুপার, দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অদ্য ০৪ আগস্ট ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১০০০ পিস ইয়াবা আটক করে। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews