বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভাঙ্গায় জুয়ার আসরে পুলিশের অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত দুই বান্ডিল তাস ও নগদ ২৪ হাজার ২৩০ টাকা জব্দ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভাঙ্গা থানার এসআই (নিঃ) দেওয়ান শামীম খান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের মো. আবুল হোসেনের মুদি দোকানের পেছনে একটি ছাপড়া ঘরে অর্থের বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হাসান (৩০), ওবায়দুর (৪০), মো. ইবরাহিম (৩০), আলীম শেখ (৪৫), শাকিল মাতুব্বর (৩০) ও শহিদুল মোল্লা (৪৫)। তারা সবাই ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুই বান্ডিল তাস এবং নগদ ২৪ হাজার ২৩০ টাকা জব্দ করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
পুলিশের দাবি, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews