বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

যশোরে জিতু হত্যা: মূল অভিযুক্ত ‘চোর সুমন’ আটক।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর শহরের মোল্লাপাড়ায় আলোচিত জিতুকে কুপিয়ে জখমের ঘটনায় মূল অভিযুক্ত সুমন ওরফে ‘চোর সুমন’কে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। বুধবার রাতে নিজ এলাকা মাঠপাড়া থেকে তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

সদর ফাঁড়ির ইনচার্জ আমানুল্লাহ জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সুমনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, সুমনের মা সুকুরন বেগম ও তার স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন । ঘটনার তদন্ত চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিত হত্যা নিহত জিতুর চাচাতো ভাইয়ের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে সুমন, তার স্ত্রী, শরিফ, সুকুরন বেগম, তুষার ও রিপন পরিকল্পিতভাবে জিতুর ওপর হামলা চালায়। এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশ্যেই কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

অভিযুক্ত পক্ষের দাবি আত্মরক্ষায় হামলা অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, ঘটনার রাতে জিতু বাকিতে পাঁচ পিস ইয়াবা নিতে সুমনের মা সুকুরন বেগমের কাছে যান। সুকুরন বেগম বাকিতে ইয়াবা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জিতু সুকুরন বেগমের গলা চেপে ধরেন এবং তাকে বেধরক মারপিট করেন।

এ সময় সুমনের স্ত্রী এগিয়ে এলে তাকেও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়। তাদের রক্ষা করতে সুমন ও আরও দুইজন ঘটনাস্থলে এসে জিতুকে কুপিয়ে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় জিতুকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও জড়িতদের জবানবন্দির ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews