বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

‎মনিরামপুরে শিবিরের র‍্যালি ও সংকিপ্ত সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

মণিরামপুর প্রতিনিধিঃ জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর ও গণহত্যার বিচারের দাবিতে মনিরামপুরে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ কর্মসূচির আলোকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সংকিপ্ত পরিসরে সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখর নেতৃবৃন্দ।
‎রোববার (১৯ জুলাই) বিকেল ৫টাই অনুষ্ঠিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মনিরামপুর উপজেলার মোহনপুর বটতলা থেকে শুরু হয়ে পৌরসভার গেটে এসে শেষ হয়। এতে যশোর জেলা ও মণিরামপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
‎শোভযাত্রা শেষে পৌরসভা গেটে আয়োজিত সংকিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি মিনারুল ইসলাম।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এইচ এম শামীম,জেলা পূর্ব শাখার সেক্রেটারি আবু জাফর, সাংস্কৃতি সম্পাদক ফাহিম শাহরিয়ার, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাদিউজ্জামানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।
‎যশোর জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক আমানউল্লাহ সাদিকের সঞ্চালনায় র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দরা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews