শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ, ল্যাগেজ সিন্ডিকেট নিয়েও নানা অভিযোগ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুপিয়ে হত্যা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ভাঙ্গায় গভীর রাতে আগুনে পুড়ে ছাই মুদি দোকান, ১৫–১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা উত্তরপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক শাহ আলম জাবেদ মিয়া মাতুব্বর। তিনি মরহুম ইউসুফ মাতুব্বরের ছেলে এবং ঘারুয়া ইউনিয়নের বাসিন্দা।
দোকান মালিক শাহ আলম জাবেদ মিয়া জানান, আগুনে দোকানে থাকা নগদ ৭২ হাজার টাকা, বিভিন্ন মালামালসহ আনুমানিক ১৫ থেকে ১৭ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে দোকানের অধিকাংশ মালামাল আগুনে ভস্মীভূত হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews