বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শার্শায় মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ESkuf সিরাপসহ ১ জন গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf Syrupসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ইং-১৫/০৭/২০২৬ তারিখ রাত ১টা ১৫ মিনিটের দিকে শার্শা থানার এসআই চিরঞ্জিৎ মন্ডল ও এএসআই মোঃ আতাউর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম শ্যামলাগাছি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় শ্যামলাগাছি সাকিনস্থ বেস্ট এগ্রা ফুড অটো রাইস মিল থেকে প্রায় ২০০ মিটার পূর্বে বেনাপোল-যশোরগামী পাকা রাস্তার উপর থেকে ৩০ বোতল ESkuf Syrupসহ মোঃ আশাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আশা, বয়স ৪২ বছর। পিতা মোঃ আবুল কাশেম। বাড়ি শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান মাঝেরপাড়া গ্রামে।

শার্শা থানার ওসি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে ১৫ জুলাই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews