বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম

ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলায় বেত্রাবতী নদীর তীর থেকে আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৮ নম্বর নির্বাসখোলা ইউনিয়নের বাউশা গ্রামের হাফিজুর রহমানের বাড়ি সংলগ্ন বেত্রাবতী নদীর তীরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা ঝিকরগাছা থানায় খবর দেন।

নিহত সাখাওয়াত হোসেন সাকা (৫৫) উপজেলার বাউশা গ্রামের বাসিন্দা। তিনি ৮ নম্বর নির্বাসখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেন সাকা দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ঝিকরগাছা থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews