শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ, ল্যাগেজ সিন্ডিকেট নিয়েও নানা অভিযোগ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুপিয়ে হত্যা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

দুই বছর পর ক্লুলেস চুরির রহস্য উদ্ঘাটন: পিবিআইয়ের হাতে গ্রেফতার টিটন, আদালতে দোষ স্বীকার

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

মো. শিহাব উদ্দিন;গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:দীর্ঘদিন অমীমাংসিত থাকা গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ কাউন্টার থেকে ১ লাখ ৬০ হাজার ৬১২ টাকা চুরির রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোপালগঞ্জ। এ ঘটনায় এক আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করলে তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর থানার জিআর মামলা নং-১০, তারিখ ৪ জুলাই ২০২৪, পেনাল কোডের ৩৮০ ধারার মামলাটি প্রথমে সদর থানায় তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি) দেওয়া হয়। তবে বাদীর নারাজির আবেদনের পর মামলার অধিকতর তদন্তভার গ্রহণ করে পিবিআই, গোপালগঞ্জ।
তদন্তে জানা যায়, ২০২৪ সালের ১ জুলাই দুপুর ২টা ৪৭ মিনিটে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ কাউন্টারের গ্লাসের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে নিচের তাকে রাখা শপিং ব্যাগ থেকে ১ লাখ ৬০ হাজার ৬১২ টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি।
পিবিআই তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করেন। পরে নিশ্চিত হওয়া যায়, অভিযুক্ত মো. টিটন খান (৩৫), পিতা- হারুন খান, গ্রামের বাড়ি পানিগাতি, থানা- দিঘলিয়া, জেলা- খুলনা, অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে গোপালগঞ্জ জেলা কারাগারে ছিলেন।
এরপর গত ৫ জুলাই ২০২৬ আদালতের অনুমতি নিয়ে তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টিটন খান স্বেচ্ছায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। বুধবার (১৫ জুলাই) তাকে আদালতে হাজির করা হলে তিনি বিচারকের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।
পিবিআই জানায়, মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় অভিযুক্ত টিটন খানের বিরুদ্ধে আরও চারটি চুরির মামলার তথ্য পাওয়া গেছে।
পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, প্রযুক্তিনির্ভর তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দীর্ঘদিনের ক্লুলেস চুরির রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পিবিআইয়ের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews