বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ঝিকরগাছায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুবায়েরের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর: ঝিকরগাছা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ নাভারণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কলাগাছি গ্রামে জুবায়েরের নিজ বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এ সময় কে বা কারা রাম দা ও রড নিয়ে জুবায়ের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার কারণ ও জড়িতদের বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews