সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কারাবন্দী লিটু প্যারোলে মুক্ত হয়ে দেখলেন বাবার মুখ, জানাজায় আবেগঘন পরিবেশ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ যশোর সীমান্তে বিদেশি মদসহ ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক যশোরে নিজ জমির বেড়া খুলতে গিয়ে হেনস্তার শিকার ব্যবসায়ী দীর্ঘ অপেক্ষার অবসান: ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. মোঃ জাভেদ হোসেন খান গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ যশোরে অনুমতি ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে জ্বালানি বিক্রির অভিযোগ যশোর বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা যশোর সীমান্তে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

শ্যামনগরের বংশীপুর বাজারে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও মালামালসহ লক্ষাধিক টাকার ক্ষতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাজারে অবস্থিত মায়ের দোয়া জান্নাত ভ্যারাইটি স্টোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান থেকে নগদ অর্থ ও বিভিন্ন মালামাল চুরি হওয়ায় ব্যবসায়ীর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

দোকানের মালিক ব্যবসায়ী আবুল কালাম জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল প্রায় ৮টার দিকে তিনি দোকান খুলে ভেতরে প্রবেশ করলে দেখতে পান ক্যাশ বাক্সের ড্রয়ার বাইরে টেনে বের করা হয়েছে এবং সেখানে রাখা টাকার ব্যাগটি নেই। এছাড়া দোকানের বিভিন্ন তাকে রাখা মালামালও খুঁজে পাওয়া যায়নি। দোকানের ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে তার বড় ভাই ও স্থানীয়দের অবহিত করেন।
তিনি আরও জানান, গত বছর সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়ে) বিভাগের উচ্ছেদ অভিযানে তার আগের দোকানটি ভেঙে ফেলা হলে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। পরে ঋণ ও ব্যাংক লোন নিয়ে নতুন করে ব্যবসা শুরু করেন। কিন্তু এবার চুরির ঘটনায় দোকান থেকে প্রায় ৮০ হাজার টাকা নগদ অর্থ এবং বিভিন্ন মালামালসহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
আবুল কালাম বলেন, “অনেক কষ্ট করে ঋণ নিয়ে আবার ব্যবসা শুরু করেছিলাম। এই চুরির ঘটনায় আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এতে আমার ব্যবসা আরও সংকটে পড়েছে এবং আমি নতুন করে ঋণের বোঝা বহন করতে বাধ্য হচ্ছি।”
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews