মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কারাবন্দী লিটু প্যারোলে মুক্ত হয়ে দেখলেন বাবার মুখ, জানাজায় আবেগঘন পরিবেশ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ যশোর সীমান্তে বিদেশি মদসহ ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক যশোরে নিজ জমির বেড়া খুলতে গিয়ে হেনস্তার শিকার ব্যবসায়ী দীর্ঘ অপেক্ষার অবসান: ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. মোঃ জাভেদ হোসেন খান গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ যশোরে অনুমতি ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে জ্বালানি বিক্রির অভিযোগ যশোর বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা যশোর সীমান্তে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: লাইসেন্স নবায়ন না করে নতুন ডিলার নিয়োগের উদ্যোগের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছেন টিসিবির বিদ্যমান ডিলাররা। একই সঙ্গে বর্তমান ডিলারদের লাইসেন্স নবায়ন ও পুনর্বহালের দাবি জানিয়েছেন তাঁরা।

রোববার (১২ জুলাই) সকাল ১১টার দিকে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে জেলার পাঁচ উপজেলার টিসিবি ডিলারদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন টিসিবি ডিলার বুলবুল আলম বুলু, দীপক কুমার সাহা, সোহেল মিয়া, উজ্জ্বল বিশ্বাস, মো. মনোয়ার রহমান, মোহাম্মদ খান ও লিপু মজুমদারসহ অন্যরা।
বক্তারা বলেন, ২০২৫ সালে সব ধরনের শর্ত পূরণ এবং নিয়মিত পণ্য বিতরণ করলেও জেলার ৩০ জন ডিলারের লাইসেন্স নবায়ন করা হয়নি। ২০২৬ সালের জুন মাস শেষ হলেও এখন পর্যন্ত কোনো ডিলারের লাইসেন্স নবায়নের কার্যক্রম সম্পন্ন হয়নি। এতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ডিলারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তাঁদের দাবি, জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাচাই-বাছাই শেষে বিদ্যমান ডিলারদের তালিকা প্রস্তুত করে নবায়নের জন্য সুপারিশ পাঠানো হলেও এখনো তা কার্যকর হয়নি। এর পরিবর্তে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ডিলারদের প্রতি অবিচার।
মানববন্ধন থেকে বক্তারা জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী দ্রুত বিদ্যমান ডিলারদের লাইসেন্স নবায়ন এবং পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে বর্তমান ডিলারদের বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন তাঁরা।
এর আগে, গত ৯ জুলাই একই দাবিতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন টিসিবি ডিলাররা। স্মারকলিপির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর), টিসিবির টেকেরহাট আঞ্চলিক কার্যালয় এবং ঢাকায় টিসিবির প্রধান কার্যালয়েও পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews