বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মহাসড়কের পাশে পড়ে ছিল পচাগলা মরদেহ,

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুর্শিদাবাদ বাসস্ট্যান্ড ব্রিজ সংলগ্ন নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রামে খুলনা-ঢাকা মহাসড়কের রাস্তা পাশ জঙ্গলে থেকে এক অজ্ঞাত ব্যক্তির পচাগলা মরদেহ উদ্ধার করেছে নগরকান্দা পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর প্রায় ৩টার দিকে স্থানীয়রা মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি কয়েক দিন আগের হতে পারে। তবে ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ সড়ক দুর্ঘটনার সম্ভাবনার কথা বলছেন, আবার কেউ হত্যার পর মরদেহ সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন। এ বিষয়ে পুলিশ এখনো কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফল পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটিকে হত্যা বা সড়ক দুর্ঘটনা—কোনোটিই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews