শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ, ল্যাগেজ সিন্ডিকেট নিয়েও নানা অভিযোগ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুপিয়ে হত্যা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ভাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ফাতেমা (১৯) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার পৌর এলাকার কাপুড়িয়া সদরদী রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে ফাতেমা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশের এসআই সাফুর রহমান ও ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত ফাতেমা ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের দেলোয়ার হোসেনের মেয়ে। প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আলিপুর-কোহাদিয়া গ্রামের ইসরাফিল শিকদারের ছেলে সাইফুল শিকদারের সঙ্গে তার বিয়ে হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল প্রবাসে কর্মরত ছিলেন এবং প্রায় এক সপ্তাহ আগে ছুটিতে দেশে ফেরেন। ফাতেমা কয়েক মাস ধরে ভাঙ্গার কাপুড়িয়া সদরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঘটনার দিন সকালে এক যুবকের সঙ্গে রেললাইনের পাশে তার কথাকাটাকাটি ও অশান্তির সৃষ্টি হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
রেলওয়ে পুলিশের এসআই সাফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফাতেমা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews