শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ, ল্যাগেজ সিন্ডিকেট নিয়েও নানা অভিযোগ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুপিয়ে হত্যা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাম উন্নত হলে দেশ এগিয়ে যাবে, পল্লী উন্নয়নই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি” এমপি বাবুল

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে পল্লী অঞ্চলের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। তিনি বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠী গ্রামে বসবাস করে। তাদের উন্নয়ন ছাড়া একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।
রোববার (৬ জুলাই) সকালে ভাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“উন্নত সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এমপি বাবুল বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কোনো বিকল্প নেই। কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা, সমবায় কার্যক্রম এবং পল্লী অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।
তিনি আরও বলেন, গ্রাম উন্নয়নই দেশের উন্নয়নের মূল ভিত্তি। পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হাসান সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ স্মরণ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান পান্না এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি মুন্সী।
স্বাগত বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিআরডিবি কর্মকর্তা সজল সাখারি। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সাইফুল আলম সোহাগ, সাবেক চেয়ারম্যান মুন্সি আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে দিবসটি উপলক্ষে উপকারভোগী ও অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে স্বল্প সুদে ২২ লাখ ৭৭ হাজার টাকার ঋণ সহায়তা প্রদান করেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews