বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযান: ৫০ পিস ইয়াবা ও এক নারীসহ তিন কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

মোঃ ফজলুল কবির গামা;বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ: ঝিনাইদহ পৌরসভা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ও এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান সার্বিক দিক-নির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি জনাব শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই মুরাদ ও এসআই রাকিবসহ ডিবি পুলিশের একটি চৌকস দল ঝিনাইদহ পৌরসভাধীন কালীকাপুর পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।

অভিযানকালে ওই এলাকার জনৈক রাকিবুল ইসলামের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ সদর থানার লাউদিয়া (প্রাইমারী স্কুলের পিছনে) এলাকার মোঃ রমজান মন্ডল ও মোছাঃ আয়েশা শাখার ছেলে মোঃ রাজিব মন্ডল (৩৫), একই থানার ভড়ুয়াপাড়া এলাকার মোঃ আসাদুজ্জামান ওরফে আব্দুর রাজ্জাক ও ফুলমতি বেগমের ছেলে মোঃ ইমরান হোসেন ওরফে ইমন (২৫) এবং শৈলকুপা থানার দুই নম্বর চরপাড়া এলাকার আব্দুল ওয়াদুদ ও মোছাঃ হাজেরা খাতুনের মেয়ে মুনিয়া উম্মেজান অণ্যি (২৪)। গ্রেফতারকৃত অণ্যি বর্তমানে ঝিনাইদহ সদর থানার কালীকাপুর পশ্চিমপাড়া মোল্লাপাড়া এলাকার জনৈক রাকিবুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews