শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ, ল্যাগেজ সিন্ডিকেট নিয়েও নানা অভিযোগ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুপিয়ে হত্যা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ভাঙ্গায় যুবক নিহতের ঘটনায় থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে থানা ঘেরাও এবং ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রথমে ভাঙ্গা থানা ঘেরাও করেন। পরে সেখান থেকে বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী ও হাসামদিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সময় কাপুড়িয়া সদরদী গ্রামের সুমন শেখ নামে এক যুবক গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর সুমন শেখ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সন্ধ্যায় শত শত এলাকাবাসী ভাঙ্গা থানা প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ চলাকালে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ভিডিও কলে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
পরে বিক্ষুব্ধ জনতা থানা থেকে বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসের পর প্রায় ৩০ মিনিট পর অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে সুমন শেখ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews