বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৯ জুন) সকাল ১০টার দিকে পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE) কর্মসূচির আওতায় এবং পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্ল্যা এবং পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ জিন্নাত আলী ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চুমুরদী ইউনিয়নের বিএনপি ইসরাফিল মোল্লা, রতন শিকদার ও বেলায়েত হোসেন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের হলরুমে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং পরিবেশবান্ধব জীবনযাপন করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আইয়ুব মোল্ল্যা বলেন, “শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় থেকেই পরিবেশ রক্ষার শিক্ষা শুরু হওয়া উচিত।”
মোঃ জিন্নাত আলী ভূঁইয়া বলেন, “একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ করা উচিত।”
সেমিনার শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews