বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

বাঁকড়া (ঝিকরগাছা) যশোর:বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন বিভিন্ন দেশের জাতীয় পতাকায় ছেয়ে গেছে দেশের নানা এলাকা, তখন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছে যশোরের ঝিকরগাছা ও মনিরামপুর উপজেলার সীমান্তসংলগ্ন বাঁকড়া পারবাজার কপোতাক্ষ নদের সেতু। ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকার পরিবর্তে সেতুর দুই পাশে টানানো হয়েছে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ খচিত সাদা পতাকা, যা স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, গত রোববার বিকেলে বাঁকড়া পারবাজারের কয়েকজন যুবক সেতুর দুই পাশে সারিবদ্ধভাবে কালেমা খচিত পতাকা উত্তোলন করেন। সাধারণত বিশ্বকাপের সময় আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন কিংবা ইতালির পতাকা দেখা গেলেও এখানে ভিন্নধর্মী এ উদ্যোগ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই সেতুর ওপর দাঁড়িয়ে পতাকাগুলো দেখছেন, ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

স্থানীয়দের মতে, এটি একটি ব্যতিক্রমী ও নান্দনিক উদ্যোগ। ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি সাধারণ দর্শনার্থীরাও বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক নেটিজেন এ আয়োজনের প্রশংসা করেছেন।

এ বিষয়ে উদ্যোক্তাদের একজন, বাঁকড়া পারবাজারের বিসমিল্লাহ স্টোরের মালিক মীর আব্দুল কাদের জানান, মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের পাঁচপোতা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিরাজ হোসেন অনলাইনের মাধ্যমে ৫০টি কালেমা খচিত পতাকা তাদের ঠিকানায় পাঠান। প্রতিটি পতাকার মূল্য ছিল প্রায় ৫০ থেকে ৬০ টাকা। এর মধ্যে ২৫টি সেতুতে টানানো হয়েছে এবং বাকি পতাকাগুলো বিভিন্ন দোকান ও বাসাবাড়িতে উত্তোলন করা হয়েছে।

তিনি বলেন, “বিশ্বকাপ উন্মাদনার সময়ে আমরা কোনো নির্দিষ্ট দলের সমর্থন প্রকাশ করতে চাইনি। আশপাশে বিভিন্ন দেশের পতাকা উড়ছে, তার পাশাপাশি মুসলিম হিসেবে ইসলামের মূল বাণী ‘কালিমায়ে তাইয়্যেবা’ সম্বলিত পতাকা উত্তোলন করেছি।”

তিনি আরও বলেন, “অনেকে এটিকে সৌদি আরবের পতাকা মনে করছেন। কিন্তু সৌদি আরবের জাতীয় পতাকা সবুজ রঙের এবং সেখানে শাহাদাহর নিচে একটি তলোয়ারের প্রতীক থাকে। আমাদের উত্তোলিত পতাকাটি সাদা রঙের, এতে শুধু কালিমা লেখা রয়েছে। এটি কোনো দেশের জাতীয় পতাকা নয়; বরং ইসলামের মূল বাণী সম্বলিত একটি পতাকা।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews