সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ভাঙ্গার আরমান নিহত, আহত ২ ডুমুরিয়ায় সারের পর্যাপ্ত মজুদ, ফসল উৎপাদনে শঙ্কামুক্ত কৃষক খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে সন্দেহভাজনদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার যশোরের ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ একজন গ্রেপ্তার শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায় অতপরঃ থানায় অভিযোগ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পলাতক আসামিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:যশোর সদর পুলিশ ফাঁড়ির অভিযানে মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমিন উল্লাহর নেতৃত্বে এএসআই আব্দুল বাতেনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্ব বারান্দিপাড়া নাথপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মোমিনুল ইসলাম মমিন ড্রাইভার (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোমিনুল ইসলাম মমিন, যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া নাথপাড়া এলাকার মৃত আহমেদ হোসেনের ছেলে।
যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমিন উল্লাহর জানান,মাদক মামলায় আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews