রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বিসিক-জেলা প্রশাসনের মেলায় সেরা ‘সানন্দা বুটিক

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

প্রথম স্থানের ক্রেস্ট পেলেন সুফিয়া মাহমুদ রেখা

নিজস্ব প্রতিবেদক, যশোর: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক ও যশোর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। মেলায় পণ্যের গুণগত মান, সৃজনশীলতা ও বিক্রয় সাফল্যের ভিত্তিতে প্রথম স্থান অধিকার করেছে যশোরের স্থানীয় প্রতিষ্ঠান ‘সানন্দা বুটিক এন্ড মিনি গার্মেন্টস’।

গত রবিবার ২৮ জুন সন্ধ্যায় যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সুফিয়া মাহমুদ রেখার হাতে প্রথম স্থানের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

মেলা কর্তৃপক্ষ জানায়, ১০ দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পোশাক ও হস্তশিল্পের ব্যাপক প্রদর্শনী ও বিক্রি হয়। এর মধ্যে ‘সানন্দা বুটিক’-এর আধুনিক ডিজাইন, উন্নত কাপড়ের মান এবং সাশ্রয়ী মূল্য ক্রেতাদের সর্বাধিক আকর্ষণ করে। মেলা চলাকালীন পুরো সময়জুড়ে স্টলটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেট এম সালেক স্বপন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সুধীজন।

প্রথম স্থান অর্জন প্রসঙ্গে ‘সানন্দা বুটিক এন্ড মিনি গার্মেন্টস’-এর স্বত্বাধিকারী সুফিয়া মাহমুদ রেখা বলেন, “বিসিক ও জেলা প্রশাসনের এই আয়োজন আমাদের মতো উদ্যোক্তাদের জন্য বড় একটি প্ল্যাটফর্ম। এই স্বীকৃতি আমাদের কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিল। ক্রেতাদের ভালোবাসা এবং আমাদের টিমের কঠোর পরিশ্রমের ফলেই আজ আমরা এই সম্মাননা পেয়েছি।”

বক্তারা বলেন, স্থানীয় উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা প্রথম স্থান অধিকারী ‘সানন্দা বুটিক’সহ মেলার সকল সফল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews