রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

শুক্রবারে পাঞ্জাবি গায়ে “গুচ্ছগ্রামে” মণিরামপুর নির্বাহী কর্মকর্তা!

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

এস এম তাজাম্মুল,নিজস্ব প্রতিবেদক;মণিরামপুরঃ পবিত্র জুমার নামাজের পর দুপুরের খাওয়া দাওয়া শেষে যখন সবাই যার যার মতো বিশ্রাম ঠিক তখনই পরনে সাদা ট্রাউজার শরীরে পাঞ্জাবি পরিহিত অবস্থায় সাথে একজন সহকারিকে নিয়ে সরকারি বরাদ্দের আশ্রায়ন প্রকল্পের গুচ্ছ গ্রামের বাসিন্দাদের খবরা খবর নিতে স্ব শরীরে হাজির একজন নির্বাহী কর্মকর্তা। হঠাৎ তার এ আগমনে কোন ব্যাক্তিই বুঝতে পারেনি তিনি মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।
‎একেবারে সাদামাটা পোশাকে অন্য দশ জনের মতো একজন নির্বাহী কর্মকর্তা ভূমিহীন মানুষের খবরা খবর নিতে যাওয়াতে স্থানীয় বাসিন্দারা সবাই অবাক হয়েছে। কেউই বুঝতে পারেনি তিনি একজন নির্বাহী কর্মকর্তা। দূর হতে দেখে নাম পরিচয় না দিলেও একজন বিসিএস ক্যাডারের আগমন বা পরিদর্শনে গেলে প্রশাসনিক প্রোটকল আাচার-আচরন দেখলে স্বাভাবিক ভাবে সাধারণ মানুষ বুঝতে পার। কিন্তু গত শুক্রবার বিকালে মণিরামপুর উপজেলার স্বরুপদাহ-বেগমপুর আশ্রায়ন প্রকল্পের খোজ নিতে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন’কে নিজের ঘরের সামনে পেয়েও প্রাথমিক পর্যায়ে চিনতে পারিনি সেখানকার কোনো বাসিন্দা। পায়ে হেটে একে একে প্রতিটি পরিবারের খোঁজ নেওয়ার সময়ে পরিচয় দিলে স্থানীয়রা অবাক হয়ে যায়। শুধু তাই নই ফেরার পথে আবেগে-আপ্লুত হয়ে স্থানীয় এক বাসিন্দা নির্বাহী কর্মকর্তার হাত ধরে তার ছেলের মুসলমানি উপলক্ষে চলমান খাওয়া দাওয়ার আমন্ত্রণ জানালে তিনিও ঐ বাড়িতে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও সময় স্বল্পতার কারনে তা সম্ভব হয়নি বলে চলতি তথ্য নিশ্চিত করেছেন সে সময় নির্বাহীর একমাত্র সফর সঙ্গী অনুপম সরকার।
‎তথ্য মোতাবেক,বেগমপুর-স্বরূপদাহের আশ্রায়ন প্রকল্পের ঘরের তদারকি ও স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে সরেজমিনে (শুক্রবার) ২৬শে জুন বিকালে যান মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।
‎স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমানের ছেলের করা অভিযোগে যে একজন নির্বাহী কর্মকর্তা স্ব শরীরে তার ঘরের সামনে দাড়িয়ে তাদের ডেকে কথা বলেবে এটাই আশ্চর্যের ব্যাপার বলে ঐ বাসিন্দা জানান। নিজের অভিব্যাক্তি প্রকাশে নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন জানান,একটি অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগীকে ওয়াদা করেছিলাম তার জন্যই যাওয়া এবং সাধারণ মানুষের কাছে যেয়ে সেবা করাটা খুবই জরুরী। অনেক সময় মিথ্যা অভিযোগ অনেকেই করে,তাছাড়া সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে স্থানীয় প্রশাসনের ভূমিকায় সরকার আমাকে নিয়োগ করেছে,সেই প্রচেষ্টায় আছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews