বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ২৫ লক্ষ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক এক ঘণ্টা লোডশেডিং দেখিয়ে বিদ্যুৎ থাকছে ১৫–২০ মিনিট, চরম ভোগান্তিতে বেনাপোল পৌরবাসী যশোরে চুরি! অজ্ঞান করে ৮০ হাজার টাকা ও ২৮ ভরি স্বর্ণালংকার লুট, বৃদ্ধা হাসপাতালে চোরের আবার বড় গলাঃ ‎আ’লীগ নেতার নির্বাচনে ১০ লাখ খরচ করা সমীর এখনো বেপরোয়া! মাদ্রাসার ছাত্রীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে আল মামুন ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত ৫১ লাখের খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ৩০০ গাছের বদলে মিলল ৯৫টি পটুয়াখালীতে ১২ মামলার আসামি পেশাদার মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু যশোরে সাংবাদিক সন্তানদের কৃতিত্ব

গোপালগঞ্জে এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর দ্বিতীয় দিনের কার্যক্রম বৃহস্পতিবার গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। এদিন দৌড়, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষায় অংশ নেন প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে উত্তীর্ণ প্রার্থীরা।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে চলমান নিয়োগ কার্যক্রমে দ্বিতীয় দিনে পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ১ হাজার মিটার দৌড় অনুষ্ঠিত হয়। পাশাপাশি লং জাম্প ও হাই জাম্প পরীক্ষাও নেওয়া হয়।
গোপালগঞ্জের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. হাবীবুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এ কার্যক্রম পরিচালিত হয়। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরবর্তী পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দেন। তিনি আগামীকাল শুক্রবার সকাল ৮টায় অনুষ্ঠিতব্য মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার উপযোগী পোশাক পরে উপস্থিত থাকার আহ্বান জানান।
জেলা পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হচ্ছে। নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপ কঠোর নজরদারির মধ্যে সম্পন্ন হচ্ছে বলেও জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews