সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ভাঙ্গার আরমান নিহত, আহত ২ ডুমুরিয়ায় সারের পর্যাপ্ত মজুদ, ফসল উৎপাদনে শঙ্কামুক্ত কৃষক খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে সন্দেহভাজনদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার যশোরের ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ একজন গ্রেপ্তার শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায় অতপরঃ থানায় অভিযোগ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পলাতক আসামিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, যশোরে বর্ণাঢ্য র‍্যালি ও মিষ্টিমুখ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি ও মিষ্টিমুখের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ উপলক্ষে শহরের প্রেসক্লাব যশোর চত্বরে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দুপুর ১২টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল কোর্ট মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা বাংলাদেশ বুলেটিনের দীর্ঘায়ু, সাফল্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করেন।
যশোর জেলা প্রতিনিধি শহিদ জয়ের নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, দপ্তর সম্পাদক কে এম রফিক, সমাজের কাগজের সম্পাদক জি এম সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ কামরুজ্জামান মনি, যুগান্তরের ব্যুরো প্রধান তৌহিদ জামান, কালের কণ্ঠের ফিরোজ গাজী, মালেকুজ্জামান কাকা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার কোষাধ্যক্ষ সজন, এখন টিভির রিপন, সিনিয়র সাংবাদিক মির্জা বদরুজ্জামান টুনু, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জেলা প্রতিনিধি এস এম সোহেল, লোকসমাজের মীর মঈন হোসাইন মুসা, বিপুল কান্তি সরকার,গোলাম মোস্তফা মুন্না, সাংবাদিক আলতাব হোসেন, খন্দকার আসাদুল ইসলাম শাওন, সময় টিভির আবুল কালাম আজাদ, লোকসমাজ পত্রিকার মাসুদ রানা বাবু, স্টার নিউজের জাহিদ হোসেন, বিজনেস মিররের জেলা প্রতিনিধি মোশারফ, নিউজ টোয়েন্টিফোরের বুলবুল শহিদ খান হিমেল,আজকের বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি মেহেদী হাসান স্বাক্ষরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
র‍্যালি শেষে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের আয়োজন করা হয়। এসময় উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকার প্রশংসা করেন।
প্রতিষ্ঠার নবম বছরে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ বুলেটিন পরিবারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন,বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি দেশের গণমাধ্যম অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এমন প্রত্যাশা সবার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews