সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ভাঙ্গার আরমান নিহত, আহত ২ ডুমুরিয়ায় সারের পর্যাপ্ত মজুদ, ফসল উৎপাদনে শঙ্কামুক্ত কৃষক খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে সন্দেহভাজনদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার যশোরের ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ একজন গ্রেপ্তার শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায় অতপরঃ থানায় অভিযোগ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পলাতক আসামিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩২৬ বার পড়া হয়েছে

আবু রায়হান, মণিরামপুর (যশোর): দেশব্যাপী রাজনৈতিক অপপ্রচার, শিষ্টাচার ও আ’লীগের নৈরাজ্য সৃষ্টির পায়তারা রুখে দিতে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ৭ দিনের কর্মসূচির আলোকে টানা তৃতীয় দিনে যশোরের মণিরামপুরে প্রতিবাদ সভা ও মিছিল করেছে মণিরামপুর উপজেলা ও পৌর সেচ্চাসেবক দলের নেতৃবৃন্দ।

চলতি সপ্তাহের ২২,২৩ ও ২৪শে জুন যথাক্রমে বিএনপি,যুবদল এবং ৩য় দিন বুধবার বিকালে উপজেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজীর নেতৃত্বে মণিরামপুর বাজারের দক্ষিণমাথা বাসস্ট্যান্ড থেকে একটি বৃহৎ প্রতিবাদ মিছিল শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিন শেষে পুনরায় ফিরে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তারা জানান,রাজনৈতিক প্রেক্ষাপটে কোন ধরনের বিশৃঙ্খলা সেচ্চাসেবক দল মেনে নিবে না। আমরা রাজপথে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমস্ত অপশক্তির বিরুদ্ধে রাজপথে জবাব দিবো।

‎মণিরামপুর উপজেলা ও পৌর সেচ্চাসেবক দলের যৌথ আয়োজনে ঐ প্রতিবাদ সভা ও মিছিলে অংশ নেই উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবির , পৌর শাখার আহ্বায়ক কামরুল গাজী, পৌর শাখার সদস্য সচিব মাসুদ গাজী সহ উপজেলা ও পৌর সেচ্চাসেবক দলের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews