শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগে মামলা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু

কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন৩৩ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত যশোর জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

শহিদ জয়,যশোর: যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রাজিবুল ইসলাম পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন উপস্থাপন করেন। পরে জেলার বিভিন্ন ইউনিট ও থানায় কর্মরত পুলিশ সদস্যরা তাদের সুবিধা-অসুবিধা এবং কল্যাণসংক্রান্ত বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।
পুলিশ সুপার সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন। সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৩৩ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
এছাড়া যশোর জেলা পুলিশে কর্মরত একজন পুলিশ সদস্যকে অবসরজনিত (পিআরএল) বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রাজিবুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, জেলার সার্কেল কর্মকর্তাগণ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মাসুম খান, যশোর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাফুজুর রহমান, যশোর ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুজন কুমার মন্ডলসহ পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews