বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

সোহেল রানা নিজেস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসান মিয়ার বিরুদ্ধে ধর্ষণ ও আত্মগোপনে থেকে গুমের নাটক সাজানোর অভিযোগের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১২ টার দিকে বিক্ষোভ মিছিল করেছে যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদল।

আজ ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান, সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজান চৌধুরী, সভাপতি সোহানুর রহমান এবং সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন তদ্রূপ। এছাড়া কলেজ শাখা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

বক্তারা বলেন, কোনো অপপ্রচার ও নাটক সাজিয়ে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা সফল হবে না। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews