মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপন কর্মসূচি বিএনপির ভাইস চেয়ারম্যান এর সাথে নাগরিক অধিকার আন্দোলন, যশোর কমিটির সৌজন্য সাক্ষাৎ কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন যশোরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যুবলীগ নেতার ওপর হামলা, গুরুতর আহত যশোরে প্রেস ও ছাপাখানা মালিক সমিতির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন মণিরামপুরে যুবদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোর বেনাপোলে প্রকাশ্যে সাংবাদিক সেন্টুর ওপর হামলা, মামলা দায়ের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

বেনাপোল, প্রতিনিধি| ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার: যশোরের বেনাপোলে প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনায় সাংবাদিক সেন্টু নিজে বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সেন্টু মোটরসাইকেলে বাসা থেকে শার্শার দিকে যাচ্ছিলেন। কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে স্থানীয় হোসেন আলীর ছেলে ঝন্টুর নেতৃত্বে ৫-৭ জনের একটি দল তার গতিরোধ করে। এরপর রড দিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়।

হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের চিৎকার শুনে এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু হাসপাতাল থেকে বলেন, “প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহে বের হয়েছিলাম। কাগজপুকুর বাজারে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা ঝন্টু ও তার লোকজন আমার মোটরসাইকেল আটকে হামলা করে।”

তিনি আরও জানান, সকালে শার্শা থানায় তার সেজো ভাইয়ের তুচ্ছ একটি ঘটনা নিয়ে সালিস ছিল। সেই সালিসে তার যাওয়ার কথা ছিল।

এ ঘটনার পর শার্শা ও বেনাপোলের সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলছেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলা মানে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ আলী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি আটকের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews