মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপন কর্মসূচি বিএনপির ভাইস চেয়ারম্যান এর সাথে নাগরিক অধিকার আন্দোলন, যশোর কমিটির সৌজন্য সাক্ষাৎ কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন যশোরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যুবলীগ নেতার ওপর হামলা, গুরুতর আহত যশোরে প্রেস ও ছাপাখানা মালিক সমিতির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন মণিরামপুরে যুবদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

শাব্বির আহমদ;স্টাফ রিপোর্টার খুলনা:খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করণে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১১ জুন সকাল ১০.০০টা হতে ১১ জুন সন্ধ্যা ১৮.০০টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট -১৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা-০৪ জন, সোনাডাঙা থানা-০১ জন, লবণচরা থানা-০১ জন, হরিণটানা থানা-০৬ জন, খালিশপুর থানা-০২ জন দৌলতপুর থানা-০১ জন, আড়ংঘাটা থানা-০১ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

গত ২৪ ঘন্টার তথ্যাদি:গত ১০ জুন সন্ধ্যা ১৮.০০টা হতে ১১ জুন সন্ধ্যা ১৮.০০টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট-২৭ জন কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা-০৭ জন, সোনাডাঙ্গা মডেল থানা-০২ জন, লবণচরা থানা-০২ জন, হরিণটানা থানা-০৭ জন, খালিশপুর থানা-০৪ জন, দৌলতপুর থানা-০২ জন, আড়ংঘাটা থানা-০২ জন এবং খানজাহান আলী থানা-০১ জনকে গ্রেফতার করে।

উল্লেখ্য, অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার হয়! গ্রেফতাকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস,চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews