শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

 ঈদের ছুটি ফুরালো, তালা খোলেনি পানিসার ইউনিয়ন পরিষদ

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

যশোর, ঝিকরগাছা: সরকারি ছুটি শেষ। ১ জুন থেকে দেশের সব অফিস-আদালত খুলেছে। কিন্তু যশোরের ঝিকরগাছার ৫ নম্বর পানিসারা ইউনিয়ন পরিষদের গেটে ঝুলছে সেই তালা।

সরজমিনে দেখা যায়, রবিবার দুপুরেও পরিষদের সব কক্ষ বন্ধ। চেয়ার-টেবিল পড়ে আছে ফাঁকা। দায়িত্বরত গ্রাম পুলিশ শাহ জামাল জানালেন, “সচিব ফোন করে বললেন শরীর খারাপ, আসবেন না। তাই আমরাও তালা দিয়ে চলে এসেছি।”

ইউপি প্রশাসক ও ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, সচিব ফরহাদ হোসেন মৌখিকভাবে অসুস্থতার কথা জানিয়েছেন। কোনো লিখিত ছুটির আবেদন নেই। ছুটির পর প্রথম কর্মদিবসে অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “কেউ অসুস্থ বললে তো কিছু বলার থাকে না।”

এদিকে সেবা নিতে আসা মানুষগুলো ফিরে যাচ্ছেন খালি হাতে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহীতা ক্ষোভ নিয়ে বলেন, “সচিব সাহেব ১টার আগে আসেনই না। আজ তো অফিসই বন্ধ।” সচিব ফরহাদ হোসেনের ফোন বারবার বেজেছে, কিন্তু তিনি ধরেননি।

বিষয়টি জানার পর ঝিকরগাছা ইউএনও সাফফাত আরা সাইদ বলেন, “আমার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

ঈদুল আজহার ছুটি ছিল ২ মে থেকে ৩১ মে পর্যন্ত। ছুটি শেষে প্রথম দিনেই ইউপি অফিস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ। জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, প্রত্যয়নপত্রের মতো জরুরি সেবা আটকে আছে তালার ওপাশে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews