বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে প্রতিপক্ষের হামলায় দুজন আহত,৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাট নামেজ সরদার এলাকায় পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রামনগর নামেজ সরদার হাই স্কুল এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম (৬০) ও বাবর আলীর ছেলে বিল্লাল হোসেন (৪০)। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক বিরোধের জেরে রাজারহাট বাজারের আব্দুল্লাহ গ্যারেজের সামনে রেজাউল ইসলাম ও বিল্লাল হোসেনের ওপর হামলা চালানো হয়। হামলায় অভিযুক্তরা লাঠি, রড ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে তাদের মারধর করে। এতে বিল্লাল হোসেনের বাম হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হন। এছাড়া রেজাউল ইসলামের কপালে গুরুতর জখম হয়। তার মাথায় নয়টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, হামলায় অংশ নেন একই এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে মানিক, আকবর আলীর ছেলে মিঠুন, মৃত সবুর আলীর ছেলে রাকিব, নজরুল ইসলামের ছেলে বনি ও কাসেম আলীর ছেলে নাঈম।
হামলার সময় বিল্লাল হোসেনের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা এবং তার দুলাভাই রেজাউল ইসলামের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় আহত বিল্লাল হোসেন অভিযুক্তদের নাম উল্লেখ করে যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো.মাসুম খান বলেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩০/৫/২৬

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews