মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন যশোরে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, দোষীদের শাস্তি দাবি মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার শ্যামনগর থেকে প্রায় ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার যশোর হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগ, প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবি মুকসুদপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, ভিডিও ভাইরাল কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে অসামাজিক কাজ ও ইয়াবাসহ যুবক আটক।

যশোরে ফার্মেসি ব্যবসায়ীকে হুমকির অভিযোগ, থানায় জিডি

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক : যশোর সদর হাসপাতালের সামনে অবস্থিত একটি ফার্মেসির মালিককে ব্যবসা পরিচালনায় বাধা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী রায়হান (৩৬)। যার জিডি নং-১২/১০।

জিডিতে উল্লেখ করা হয়, রায়হান যশোর সদর হাসপাতালের সামনে ‘রেহেনা ফার্মেসী’ নামে একটি দোকানে ওষুধ বিক্রির পাশাপাশি ইসিজি কার্যক্রম পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে তিনি সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন।

অভিযোগে তিনি বলেন, ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাসিন্দা রিপন ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ৩/৪ জন বিভিন্ন সময় তাকে ব্যবসা করতে না দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি ও হয়রানি করতেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ৩ মে রাত আনুমানিক ৮ টা ১২ মিনিটে যশোর সদর হাসপাতালের সামনে এসে অভিযুক্তরা তার সাথে খারাপ আচরণ করেন। তাদের কথামতো কাজ না করলে ক্ষতি করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এ বিষয়ে এলাকার অনেকেই অবগত রয়েছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews