মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন যশোরে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, দোষীদের শাস্তি দাবি মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার শ্যামনগর থেকে প্রায় ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার যশোর হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগ, প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবি মুকসুদপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, ভিডিও ভাইরাল কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে অসামাজিক কাজ ও ইয়াবাসহ যুবক আটক।

যশোর শহরের মুরুলী মোড়ে রুপসা গাড়ির চাপায় বৃদ্ধ আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের মুরলী মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় সুকুমার মল্লিক (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার মুরলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত সুকুমার মল্লিক যশোর জেলার অভয়নগর উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত ফুলির মল্লিকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি একটি গাড়ি থেকে নামার সময় পিছন দিক থেকে আসা অজ্ঞাত একটি রুপসা গাড়ি তার পায়ের ওপর দিয়ে উঠে যায়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর অজ্ঞাত গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews