বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ

বেনাপোলে ভাড়া বাসায় ডিম ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু; প্রাথমিক ধারণা স্ট্রোক

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: যশোরের বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামে ভাড়া বাসা থেকে মোজাফফর রহমান (৫৬) নামে এক ডিম ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন।

নিহত মোজাফফর রহমান নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ঘাড়মোড়া গ্রামের মৃত শাহানুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বেনাপোলের সাদীপুর গ্রামে ইকরামুল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে একাকী বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে ২০২৬) আনুমানিক সাড়ে ৩টার দিকে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। পরে বিকেল ৫টার দিকে প্রতিবেশী ভাড়াটিয়া মৌসুমী পাল তাকে খাবারের জন্য ডাকতে গেলে ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে বাড়ির অন্যান্য লোকজন ও স্থানীয় এক পল্লী চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি মোজাফফর রহমানকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।

স্থানীয় উজ্জ্বল বলেন, সে সাদীপুর গ্রামের ইকরামুলের বাড়িতে ভাড়া থাকেন। তিনি
আমাদের বেনাপোল এলাকায় দীর্ঘদিন ফেরি করে সিন্ধ্য ডিম বিক্রি করে আসছেন, তিনি কয়েকদিন আগে ইজিবাইকে এক্সিডেন্ট করেন, পরে অসুস্থ হয়ে তার ভাড়াবাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। অসুস্থ অবস্থায় আজ তার মৃত্যু হয়, তখন আমরা থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ টি থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক বা অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।”

দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করায় তার মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews