রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

যশোরে মাদকবিরোধী অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোরের অভিযানে মঙ্গলবার দুপুর ১টায় যশোর-বেনাপোল মহাসড়কের তপস্বীডাঙ্গা এলাকায় ‘JAHID JN SUPER BUS’ নামীয় একটি লোকাল বাসে তল্লাশি চালানো হয়।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের উত্তর পাশে বাসটি তল্লাশির সময় যাত্রী আলেয়া বেগমের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আলেয়া বেগম (৫৯) খুলনার খুলনা সদর থানার বাগমারা এলাকার পীর খানজাহান আলী স্কুল লেন, ওয়ার্ড নং-২৭ এর বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল করিম হাওলাদার, মাতা মৃত সুফিয়া খাতুন এবং স্বামী মোঃ আবু তাহের।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক জনাব নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আটকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews