বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ

বেনাপোল বাহাদুপুর পৌরসভার সড়ক মেরামতে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

দুই বছর পর কাজ শুরু হলেও অর্ধেকেই বন্ধ, নিম্নমানের পিচ ব্যবহারের প্রশ্নে ক্ষোভ

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: দীর্ঘদিনের ভোগান্তি ও প্রতীক্ষার পর অবশেষে বেনাপোল বাহাদুপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কটির মেরামত কাজ শুরু হলেও, কাজের মান নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর অবহেলায় পড়ে থাকা সড়কটির সংস্কার কাজ অর্ধেক শেষ হওয়ার পর হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়কের একাংশে উন্নতমানের পিচ ব্যবহার করা হলেও অন্য অংশে নিম্নমানের পিচ ব্যবহার করা হয়েছে। ফলে কিছু অংশে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই পিচ উঠে যেতে শুরু করেছে এবং কোথাও কোথাও ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, কাজের শুরুতে দ্রুতগতিতে সংস্কার কার্যক্রম চললেও বর্তমানে রহস্যজনকভাবে কাজ বন্ধ রয়েছে। এতে করে জনমনে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত কাজ পুনরায় শুরু করে সড়কটি টেকসই ও মানসম্মতভাবে নির্মাণের দাবি জানিয়েছেন।

সচেতন মহলের প্রশ্ন—একই সড়কে দুই ধরনের পিচ কেন ব্যবহার করা হলো? কাজের মান তদারকিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠেছে সমালোচনা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews