শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় শারীরিক প্রতিবন্ধকতায় ভোগা এক অসহায় ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিয়েছে অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন’।

শুক্রবার (৮ মে) বিকালে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণি গুবিনাথপুর গ্রামের প্রতিবন্ধী শাহজাহান আলীর বাড়িতে গিয়ে তার হাতে এই হুইলচেয়ার তুলে দেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বখতিয়ার হোসেন জানান শাহজাহান আলী দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরায় চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে একটি হুইলচেয়ার কেনা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত তাকে সহযোগিতার উদ্যোগ নেন ‘চৌগাছা পরিবার’-এর সদস্যরা। সংগঠনের দেশীয় ও প্রবাসী সদস্যদের যৌথ অর্থায়নে এই হুইলচেয়ারটি ক্রয় করা হয়।

এ উদ্যোগ প্রসঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান লক্ষ্য। চৌগাছা পরিবার সবসময় মানবিক কাজের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে।” সংগঠনের প্রবাসী সদস্যরাও ভবিষ্যতে এমন মানবিক সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, কেন্দ্রীয় সহ-সভাপতি শাহিন কবির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, জগদীসপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক সম্রাট শাকিল, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম. রাজিব হোসেন রাজু, সুমন হোসেন, দীপ্ত বিশ্বাস, মো. রাকিবুল ইসলাম রনি এবং অরিত্র সরকার সহ প্রমুখ।

উল্লেখ্য, ‘বিপন্ন মানবতায় প্রবাসীর জয়’— এই স্লোগানকে ধারণ করে ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন’ দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের কল্যাণে নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews