বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে এসএসসি শিক্ষার্থী শাম্মী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ভাঙ্গা বাসস্ট্যান্ডে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত অন্তত ১৫ মণিরামপুর পারিবারিক কলহের জেরে বড় বোনকে হাতুড়িপেটা, অভিযুক্ত ছোট ভাই বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার হস্তান্তর করেন এসপি আল মামুন শিকদার ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন

যশোরে তপন স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোরে তপন স্মৃতি সংসদ ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মুন্সী মেহেরুল্লাহ ময়দান (টাউন হল মাঠ) প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বেলুন ফেস্টুন উড়িয়ে ও ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
যশোর শহরের গাড়ী খানা রোড এলাকার তপন স্মৃতি সংসদ আয়োজিত প্রতিযোগিতার ৪র্থ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্পোর্টস জোন ও কার্ড গ্যালারি। তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতা শেষ হবে ৯ নভেম্বর।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তপন স্মৃতি সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিএফইউজে’র সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাসেদুুজ্জামান সেলিম ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews