বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে এসএসসি শিক্ষার্থী শাম্মী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ভাঙ্গা বাসস্ট্যান্ডে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত অন্তত ১৫ মণিরামপুর পারিবারিক কলহের জেরে বড় বোনকে হাতুড়িপেটা, অভিযুক্ত ছোট ভাই বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার হস্তান্তর করেন এসপি আল মামুন শিকদার ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন

শার্শায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪২৭ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: এ মাসের প্রথম সপ্তাহে নান্দনিক আয়োজনের মাধ্যমে শামস্-উল-হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের যাশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হবে। এই উপলক্ষে শার্শা উপজেলা অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২ নম্বেবর) বিকাল সাড়ে ৩টার সময় উপজেলা কনফারেন্সে
রুমে,উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান এর পরিচালনায়,জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শার্শা উপজেলা অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা শুরু হয়।

এ খেলায় আটটি উপজেলাকে দু’টি গ্রুপে ভাগ করে নকআউট পদ্ধিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন,এই প্রথমবারের মতো যশোরে আয়োজন হতে যাচ্ছে, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”। যশোরের হারানো ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনা ও তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এ উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম,তাকে ধন্যবাদ জানায় তিনি আরও বলেন, একসময় যশোরের ফুটবলাররা শুধু ঢাকা নয়,কলকাতার মাঠেও দাপট দেখিয়েছেন।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি,উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম,উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক কুদুস আলী বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক
আহম্মেদ আলী শাহিন,সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি শাহাবুদ্দিন।

আরও উপস্থিত ছিলেন,যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা,
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান বাবলু,শার্শা থানার তদন্ত ওসি শাহ আলম,বেনাপোল পোর্ট থানার এসআই রাসেদ,শার্শা উপজেলা সমবায় অফিসার মোহাঃ আব্দুর রাশেদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক,বেনাপোল ইউনিয়ন এর প্রশাসক নাজমুল হাসান,উপজেলা দলিল লেখক এর সভাপতি বুলবুল আহমেদ প্রমুখ।

এ খেলায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য প্রাইজমানির পাশাপাশি প্রতিটি খেলার সেরা খেলোয়াড়কেও পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি খেলা শেষে অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র।

১৭৮১ সালে প্রতিষ্ঠিত যশোর কালেক্টরেটের ইতিহাসে এ প্রথম জেলা প্রশাসকের উদ্যোগে এমন আয়োজন হতে যাচ্ছে। এই উপলক্ষে দেশের নামকরা ডিজাইনারের তৈরি একটি নান্দনিক ট্রফি প্রস্তুত করা হয়েছে, যাতে রয়েছে ২২ ক্যারেটের দুই ভরি স্বর্ণ। মূল ট্রফির সঙ্গে বিজয়ী দলের জন্য থাকবে রেপ্লিকা ট্রফি ও আড়াই লাখ টাকার চেক পুরস্কার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews