রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৫১ লাখ টাকার ঘোষণা দিয়ে সাড়ে ৬ কোটি টাকার পণ্য আমদানি শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন

যবিপ্রবি প্রশাসনের স্পষ্টীকরণ

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল রাখতে কিছু কুচক্রি ও স্বার্থান্বেষী মহল মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। নিজেদের হীন স্বার্থে এসব মহল বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়,যেকোনো ঘটনার গঠনমূলক সমালোচনা ও সঠিক তথ্য প্রকাশে তারা সবসময় আন্তরিক।গঠনমূলক সমালোচনা প্রশাসনের কাজকে গতিশীল ও স্বচ্ছতা নিশ্চিত করে। তবে অমূলক, ভিত্তিহীন ও মিথ্যা গল্প বানিয়ে প্রশাসনকে হেয় করা কখনোই সমীচীন নয়।
যবিপ্রবি প্রশাসন আরও জানায়,এধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ কেবল সাংবাদিক ও সংবাদপত্রের সুনামই ক্ষুণ্ন করে না, সাধারণ মানুষও বিভ্রান্তির শিকার হয়। তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews