বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চৌগাছায় সহকারী শিক্ষককে মারধর: টিইও ও সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

যশোর অফিস: চৌগাছায় উপজেলা শিক্ষা অফিসার (টিইও) ও এক সাংবাদিকের ইন্ধনে সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল আক্তার (২৯) সোমবার (২৫ আগস্ট) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে দোষীদের শাস্তি ও নিজের জীবনের নিরাপত্তা দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান,গত ১৯ আগস্ট দুপুরে উপজেলা পরিষদের গেটের সামনে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এ সময় হামলাকারীরা বলে, “তুই টিইও মুস্তাকের বিরুদ্ধে কথা বলিস, সাংবাদিক আজিজ ভাইয়ের বিরোধিতা করিস।” তারা ডান চোখের উপরে আঘাত করে গুরুতর জখমও করে।

অভিযোগে উল্লেখ করা হয়, রক্তাক্ত অবস্থায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আশ্রয় নিলে সেখানে উপস্থিত সাংবাদিক আজিজুর রহমান ও টিইও মোস্তাফিজুর রহমানের সামনেই আবারও লাঞ্ছিত হন। সাংবাদিক আজিজুর রহমান তাকে লাথি ও থাপ্পড় মারলেও টিইও নির্বিকার থাকেন এবং পরে সিসি ক্যামেরার ফুটেজ গোপন করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন শিক্ষক সোহেল।

সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেনএকজন সাংবাদিক কি প্রজাতন্ত্রের কর্মচারীকে শারীরিকভাবে হেনস্তা করতে পারেন?টিইও কি প্রমাণ নষ্ট করতে পারেন?একজন শিক্ষককে তার সামনে মারধর করা হলেও তিনি নিশ্চুপ থাকলেন কেন?এসময় তিনি দোষীদের আইনের আওতায় এনে শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান জানান, তার বিরুদ্ধে অভিযোগ একসময় হয়েছিল, তবে তদন্তে প্রমাণিত হয়নি। সাংবাদিক আজিজুর রহমানের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “সব সাংবাদিকের সাথে পরিচয় আছে, তবে আজিজুর রহমানের সাথে কথা হয় বেশি।”

চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। সাংবাদিক আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews