বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওসি মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি পুলিশ সুপারকে অভিনন্দন জানান এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এর আগে গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পদক দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হচ্ছে। ওই তালিকায় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নাম রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাহস ও বীরত্ব, জনসেবা, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চারটি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জন পেয়েছেন বিপিএম-সেবা পদক।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর পদকপ্রাপ্তির খবরে গোপালগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
পদক পাওয়ার প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, এই পদক তাঁর একার অর্জন নয়; গোপালগঞ্জ জেলা পুলিশের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ভবিষ্যতেও কাজ করে যাবে বলে জানান তিনি।
মঙ্গলবারের শুভেচ্ছা বিনিময়ের সময় ওসি মো. আমিনুল ইসলাম পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর এই রাষ্ট্রীয় স্বীকৃতিতে অভিনন্দন জানান। এ সময় তিনি তাঁর সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews