
ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী।
সভায় উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জননিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মোক্তার আলী উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস, কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ সাইদুর রহমান সাইদ, পৌর জামায়াতের আমির প্রভাষক মোঃ জাকির হোসেন, উপজেলা জামায়াতের পেশাজীবি সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান প্রমুখ।
এ সময় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।