বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শ্যামনগরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী এস এম. সেলিম রেজা। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের প্রকৌশলী সাকিব হাসান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক সোলাইমান করির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ আব্দুর রহমান, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) পিয়ার উদ্দিন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এবং এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, যোগাযোগের গুরুত্ব, জনসাধারণের চলাচল, অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমের সঙ্গে সড়কগুলোর সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোকে কোর রোড নেটওয়ার্কের আওতায় আনা, প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার নির্ধারণ এবং মাঠপর্যায়ের তথ্য যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, গ্রামীণ সড়কের সঠিক তথ্যভিত্তিক নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণের মাধ্যমে ভবিষ্যতে সড়ক উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর ও বাস্তবসম্মত করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews